সিনিয়র শিক্ষক, বি এ এফ শাহীন কলেজ, ঢাকা প্রিয়শিক্ষার্থী, রসায়ন সৃজনশীলপদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নিচে একটি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। নিচের বিক্রিয়াটি দেখো এবং প্রশ্নের উত্তর দাও। Zn+H2SO4=ZnSO4+H2প্রশ্ন: ক. রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? ১খ. বিক্রিয়াটিতে জিঙ্ক বিজারক হিসেবে বিক্রিয়া করে কেন? ২গ. উল্লিখিত সমীকরণ অনুসারে প্রমাণ তাপমাত্রা ও চাপে ১০ লিটার হাইড্রোজেন উৎপাদনে কী পরিমাণ সালফিউরিক এসিড প্রয়োজন, নির্ণয় করো। ৩ ঘ. Zn-এর বদলে ZnO ব্যবহার করলে যে বিক্রিয়া সংঘটিত হয় তার সঙ্গে উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়ার পার্থক্য বিশ্লেষণ করো। ৪উত্তর: ক. [রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা দেবে।] যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে নতুন এক বা একাধিক পদার্থে পরিণত হয়, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। খ. [জ্ঞান অংশে বিজারকের সংজ্ঞা দেবে। অনুধাবন অংশে উল্লিখিত বিক্রিয়ায় জিঙ্ক কীভাবে বিজারকের ভূমিকা পালন করে তা লিখতে হবে।] যে বস্তু অন্য বস্তুর বিজারণ ঘটিয়ে নিজে জারিত হয় তাকে বিজারক বলে। Zn+H2SO4=ZnSO4+H2বিক্রিয়াটিতে জিঙ্কের সঙ্গে তড়িৎ ঋণাত্মক সালফেট মূলক যুক্ত হয়েছে এবং সালফিউরিক এসিড থেকে সালফেট মূলক অপসারিত হয়েছে। তাই জিঙ্কের জারণ ঘটছে এবং সালফিউরিক এসিডের বিজারণ ঘটেছে। এ কারণে জিঙ্ক একটি বিজারক।গ. [জ্ঞান অংশে সালফিউরিক এসিডের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করতে হবে। অনুধাবন অংশে অ্যাভোগেড্রোর তৃতীয় অণুসিদ্ধান্ত অনুযায়ী হাইড্রোজেনের মোলার আয়তন ২২.৪ লিটার লিখতে হবে। অতঃপর উদ্দীপকের সমীকরণ অনুসারে সালফিউরিক এসিডের ভরের সঙ্গে হাইড্রোজেনের ভরের সম্পর্ক লিখবে। প্রয়োগ অংশে প্রমাণ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেনের মোলার আয়তন ও সালফিউরিক এসিডের এক মৌলের মধ্যে সম্পর্ক লিখে তা থেকে ১০ লিটার হাইড্রোজেন উৎপাদনে প্রয়োজনীয় সালফিউরিক এসিডের ভর নির্ণয় করবে।] Zn+H2SO4=ZnSO4+H2আমরা জানি, সালফিউরিক এসিডের আণবিক ভর=৯৮ অতএব, সালফিউরিক এসিডের এক মোল=৯৮ গ্রাম অ্যাভোগেড্রোর তৃতীয় অনুসিদ্ধান্ত অনুযায়ী প্রমাণ তাপমাত্রা ও চাপে এক মোল হাইড্রোজেনের আয়তন=২২.৪ লিটারউল্লিখিত সমীকরণ থেকে লেখা যায়— ১ মোল হাইড্রোজেন উৎপন্ন হয় ৯৮ গ্রাম সালফিউরিক এসিড থেকে বা, ২২.৪ লিটার হাইড্রোজেন উৎপন্ন হয় ৯৮ গ্রাম সালফিউরিক এসিড থেকে বা, ১০ লিটার হাইড্রোজেন উৎপন্ন হয় = ৯৮X১০/২২.৪ গ্রাম এসিড থেকে = ৪৩.৭৫ গ্রাম সালফিউরিক এসিড। ঘ. [জ্ঞান অংশে প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা দেবে। অনুধাবন অংশে ZnO সঙ্গে H2SO4-এর বিক্রিয়ার সমীকরণ লিখবে এবং বিক্রিয়াটি কেন প্রশমন তার কারণ বিবৃত করবে। উদ্দীপকের বিক্রিয়াটি কেন প্রতিস্থাপন বিক্রিয়া তার কারণও বিবৃত করবে। প্রয়োগ অংশে উদ্দীপকের বিক্রিয়াতে কীভাবে বিক্রিয়াকে উপস্থিত মৌলের সক্রিয় যোজনীর পরিবর্তন ঘটে কিন্তু পরিবর্তিত বিক্রিয়াটিতে তা ঘটে না, তা সমীকরণে প্রদর্শন করবে। উচ্চতর দক্ষতা অংশে দুটি বিক্রিয়ার মধ্যে পার্থক্য নিরূপণ করবে।] যে বিক্রিয়ায় একটি এসিড ও একটি ক্ষারক বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। ZnO+H2SO4=ZnSO4+H2Oজিঙ্ক অক্সাইডের সঙ্গে সালফিউরিক এসিড বিক্রিয়া করে জিঙ্ক সালফেট ও পানি উৎপন্ন করে। এ বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া। কারণ, জিঙ্ক অক্সাইড একটি ক্ষারক, সালফিউরিক এসিড একটি এসিড এবং জিঙ্ক সালফেট একটি লবণ। উদ্দীপকের বিক্রিয়াটি হচ্ছে: 0 +12-2 +2 -2 0Zn +H2SO4=ZnSO4+H2এ বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। কারণ এখানে জিঙ্ক সালফিউরিক এসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে জিঙ্ক সালফেট লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াটিতে বিক্রিয়কে উপস্থিত মৌলের সক্রিয় যোজনীর পরিবর্তন হয়েছে বলে এখানে জারণ বিজারণ সংঘটিত হয়েছে। পক্ষান্তরে পরিবর্তিত বিক্রিয়াটিতে বিক্রিয়কে উপস্থিত মৌলের সক্রিয় যোজনীর পরিবর্তন হয়নি বলে এখানে জারণ বিজারণ সংঘটিত হয়নি। +2-2 +12-2 +2 -2 +12-2ZnO +H2SO4=ZnSO4+H2Oসুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়াটি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া এবং এতে জারণ-বিজারণ ঘটেছে। কিন্তু পরিবর্তিত বিক্রিয়াটি হচ্ছে প্রশমন বিক্রিয়া, যাতে জারণ-বিজারণ ঘটেনি।