সৃজনশীল পদ্ধতিতে উত্তর লেখার সঠিক নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, খুলনা জিলা স্কুলঅ্যান্ড কলেজ, খুলনা প্রিয়শিক্ষার্থী, সাধারণবিজ্ঞান সৃজনশীলপদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নিচে একটি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। ভোলানাথ একটু কালো ও লম্বা, কিন্তু তাঁর স্ত্রীর গায়ের রং ফর্সা। তিনি কোঁকড়া চুলের অধিকারী হলেও বেশি লম্বা নন। তাঁদের একটি লম্বা ও ফর্সা মেয়ে ছিল। সম্প্রতি তাঁদের একটি ছেলেসন্তান হয়েছে। মেয়েটি লম্বা এবং চুল কোঁকড়া হলেও ছেলেটির গায়ের রং কালো। তার চুলের বৈশিষ্ট্যও অন্য রকম।প্রশ্ন:ক. মানবদেহের কোষে ক্রোমোজোমের সংখ্যা কয় জোড়া? ১খ. ক্রোমোজোমের কাজ ব্যাখ্যা করো। ২গ. ভোলানাথের স্ত্রীর প্রথম সন্তান মেয়েটির ক্রোমোজোমের বিন্যাসপ্রবাহ চিত্রসহ বর্ণনা করো। ৩ঘ. তাঁদের সন্তান দুটির চেহারায় অমিলের কারণগুলো বিশ্লেষণ করো। ৪নমুনা উত্তর:ক. মানবদেহের কোষে ক্রোমোজোমের সংখ্যা ২৩ জোড়া।খ. কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ক্রোমোজোম জীবের বংশগতির বৈশিষ্ট্যগুলো বংশপরম্পরায় বহন করে। ক্রোমোজোম জীবের বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন গায়ের রং, আকার-আকৃতি, আচার-আচরণসহ এর জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে এবং সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা নির্ধারণ করে।গ. ভোলানাথের স্ত্রীর প্রথম সন্তান মেয়েটির ক্রোমোজোম বিন্যাস হচ্ছে—ভোলানাথ ও তাঁর স্ত্রীর দেহের ডিপ্লয়েড কোষে একজোড়া লিঙ্গনির্ধারক ক্রোমোজোম যথাক্রমে XY ও XX আছে। ভোলানাথের স্ত্রীর ডিম্বাণু সৃষ্টির সময় প্রতিটি ডিম্বাণু একটি করে X ক্রোমোজোম লাভ করে। অন্যদিকে ভোলানাথের শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক শুক্রাণু একটি করে X ক্রোমোজোম এবং বাকি অর্ধেক শুক্রাণু একটি করে Y ক্রোমোজোম লাভ করে। তাঁদের প্রথম সন্তানটির বেলায় ভোলানাথের X ক্রোমোজোম বহনকারী শুক্রাণু (হ্যাপ্লয়েড) এবং তাঁর স্ত্রীর X ক্রোমোজোম বহনকারী ডিম্বাণুকে (হ্যাপ্লয়েড) নিষিক্ত করে। ফলে তাঁদের প্রথম সন্তানটি মেয়ে হয়েছে, যার ক্রোমোজোম XX।ঘ. আমরা জানি, ক্রোমোজোমে জীবের বেশিষ্ট্য নির্ধারণকারী অসংখ্য সূক্ষ্ম জিন থাকে। প্রতিটি বৈশিষ্ট্যের জন্য পাশাপাশি অবস্থিত একজোড়া নির্দিষ্ট জিন দায়ী। কোনো বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে জিন জোড়ার মধ্যে যে জিনটি শক্তিশালী বা প্রকট, সেই জিনের বৈশিষ্ট্যই সন্তানের মধ্যে প্রকাশ পায় এবং অন্য জিনটির বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে।ভোলানাথের স্ত্রীর প্রথম সন্তান মেয়েটির গায়ের রং ফর্সা এবং কোঁকড়া চুলের বৈশিষ্ট্য বহনকারী শক্তিশালী জিন দুটো তার মায়ের কাছ থেকে পেয়েছে। মায়ের গায়ের রং ও চুলের বৈশিষ্ট্য বহনকারী শক্তিশালী জিন দুটো বাবার একই বৈশিষ্ট্য প্রকাশ পেতে বাধা দিয়েছে। আবার মেয়েটি তার উচ্চতার বৈশিষ্ট্য বহনকারী জিনটি বাবার কাছ থেকে পেয়েছে।অন্যদিকে ছেলেটি গায়ের রং ও চুলের বৈশিষ্ট্য বহনকারী জিন দুটো তার বাবার কাছ থেকে পেয়েছে। এখানে বাবার কাছ থেকে আসা ওই বৈশিষ্ট্য বহনকারী জিন দুটো মায়ের কাছ থেকে আসা ওই একই বৈশিষ্ট্য বহনকারী জিন দুটোকে প্রকাশ হতে বাধা দিয়েছে। ফলে ছেলেটি বাবার মতো মুখের আদল ও চুলের রং পেয়েছে।এভাবে তাঁদের সন্তানদের মধ্যে যেসব বৈশিষ্ট্য লক্ষ করা যাচ্ছে, তা তারা ভোলানাথ ও তাঁর স্ত্রীর বৈশিষ্ট্য বহনকারী জিন থেকে পেয়েছে। ফলে তাঁদের দুই সন্তান দেখতে দুই রকম হয়েছে।