সৃজনশীল পরীক্ষা পদ্ধতিকে ভয় পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক, খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনাপাঠ্যবইয়ের প্রতিটি বিষয়ের প্রতিটি লাইন অত্যন্ত সতর্কতার সঙ্গে পড়বে। পাঠ্যবইয়ের জ্ঞান পুরোপুরি না থাকলে সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না। যেহেতু তোমাদের চারটি বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে, সেহেতু প্রশ্নে যা চাওয়া হবে তার উত্তর খাতায় যথাযথভাবে লিখতে হবে। সৃজনশীল পরীক্ষা-পদ্ধতিকে ভয় পাবে না, এটি খুব আনন্দদায়ক একটি পদ্ধতি। এ ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে, যিনি খাতা দেখবেন তিনি যেন তোমার উত্তরে শতভাগ সন্তুষ্ট হন, তবেই তুমি পূর্ণ নম্বর পাবে। নৈর্ব্যক্তিক বা বহুনির্বাচনী উত্তরের বৃত্ত ভরাটের সময় খেয়াল রাখবে যেন বৃত্তের ভরাট বাইরে না যায়। পরীক্ষার আগে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। কেননা শারীরিক সুস্থতা পরীক্ষা দেওয়ার পূর্বশর্ত। বিশেষ করে পরীক্ষার আগে বেশি রাত জাগার প্রয়োজন নেই। পরীক্ষার হলে শরীর ও মন সুস্থ থাকলে সঠিক উত্তর দিতেও তোমরা উদ্বুদ্ধ হবে।