সৃজনশীল প্রশ্ন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল বিষয়গুলোর ক্ষেত্রে আন্তরিক ও মনোযোগী হতে হবে। এ ক্ষেত্রে গাইড, নোটবই অথবা সাজেশনের ওপর নির্ভর না করে বিষয়ভিত্তিক পাঠ্যবইয়ের প্রতি অধিকতর মনোযোগী হতে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো যথাসম্ভব সংক্ষিপ্ত ও মূল ভাবধারাটুকু প্রকাশ করতে পারলে পরীক্ষকদের পক্ষে ভালো নম্বর দেওয়ার বিরাট সুযোগ থাকে। আমার মনে হয়, সৃজনশীল বিষয় নিয়ে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এ ক্ষেত্রে ভয়ভীতি পরিহার করাই উত্তম।সামগ্রিকভাবে সময়ের ব্যাপারে সতর্ক ও সচেতন থাকতে হবে। এর মধ্যে শেষের কয়েক মিনিটে উত্তরপত্র রিভিশন দেওয়ার সুযোগ যেন অবশ্যই থাকে, যাতে তোমরা ছোটখাটো ভুলগুলো সংশোধন করার সুযোগ পাও; বিশেষ করে গণিত ও বিজ্ঞানের বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর এবং বাংলা, ইংরেজিসহ গ্রামারসংবলিত উত্তরগুলো অধিকতর মনোযোগী হয়ে রিভিশন দেওয়ার প্রয়োজন আছে।