সৃজনশীল প্রশ্নের উত্তর বুঝেশুনে দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামশিক্ষার্থীদের পরীক্ষার খাতায় নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর, কোড নম্বর লেখার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। পরীক্ষার সময় তাড়াহুড়া এবং মানসিক অস্থিরতার কারণে কেউ কেউ এ ক্ষেত্রে ভুল করে বসে। যেন কোনোভাবেই এগুলো ভুল না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে সবাইকে। বেশি রাত জেগে পড়াশোনা না করে প্রতিদিন নিয়মিতভাবে পড়ালেখা করা উচিত। আর সৃজনশীল প্রশ্নের উত্তর বুঝেশুনে দিতে হবে। এ ছাড়া বৃত্ত ভরাটের ব্যাপারেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। নৈর্ব্যক্তিক প্রশ্নের জবাবের ক্ষেত্রে মনে রাখতে হবে, কোনোভাবেই বৃত্তের বাইরে যেন দাগ না পড়ে। সবচেয়ে মনোযোগী হতে হবে নির্দিষ্ট সময়ে সব প্রশ্নের উত্তর দেওয়ার বিষয়ে। দেখা যায়, অনেকেই প্রথম কয়েকটি প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে গিয়ে সব প্রশ্নের উত্তর লেখার সময় পায় না। কাজেই সে হিসেবে সময় ভাগ করে নিতে হবে। যথাসম্ভব পৌনে তিন ঘণ্টার মধ্যে সব প্রশ্নের উত্তর দিয়ে বাকি সময়টা রিভিশন ও সংশোধনের জন্য বরাদ্দ রাখা দরকার।