প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেসব বিষয়ে এখনো প্রস্তুতি নেওয়া হয়নি, শিক্ষার্থীদের সেসব বিষয়ের দিকে মনোযোগ দিতে হবে। সব বিষয়ে পুরো নম্বর পেতে হলে সব প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার খাতা অবশ্যই পরিচ্ছন্ন রাখতে হবে।পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর প্রথমে একবার পুরোটা পড়ে নিতে হবে। এর মধ্যে যে প্রশ্নের উত্তর বেশি জানা থাকবে, তার উত্তর আগে লেখার চেষ্টা করতে হবে। যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে, তাহলে নার্ভাস না হয়ে মনে করে নিজ থেকে লিখবে।সৃজনশীল বিষয়ে লেখা প্রাসঙ্গিক হতে হবে। নৈর্ব্যক্তিক অংশে বৃত্ত ভরাটের সময় উত্তর নিশ্চিত হয়ে তবেই উত্তরপত্রে বৃত্ত ভরাট করবে। অহেতুক একাধিক বৃত্ত ভরাট করলে নম্বর পাওয়া যাবে না। আর পরীক্ষার প্রস্তুতি হিসেবে শরীর সুস্থ রাখার চেষ্টা করবে। ঠান্ডা যাতে না লাগে, সেদিকে খেয়াল রাখবে।