সৃজনশীলতা সম্পর্কে আত্মবিশ্বাসী করেছেন হুমায়ূন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার এক শোকবার্তায় তিনি জানান, জনপ্রিয় এই লেখকের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। খবর ইউএনবির।অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের সাহিত্যে হুমায়ূন আহমেদ এক উজ্জ্বল নক্ষত্র। তিনি সৃজনশীলতা সম্পর্কে আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছিলেন। বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। শোকবার্তায় ইউনূস বলেন, হুমায়ূন আহমেদের মৃত্যু কেবলমাত্র বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি নয়, সারা বিশ্বের সংস্কৃতিজগতের জন্যই অপূরণীয় ক্ষতি।অধ্যাপক ইউনূস হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জানান।