সৃজনশীলের নমুনা উত্তর: সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিচের বিক্রিয়াটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওHCl+NaOH=NaCl+H2O(ক) সংকেত কাকে বলে? ১(খ) রাসায়নিক পরিবর্তন বলতে কী বোঝো? ২(গ) উদ্দীপকের বিক্রিয়ায় কোনটি এসিড এবং কেন, ব্যাখ্যা করো। ৩(ঘ) উদ্দীপকের বিক্রিয়ায় তুমি ক্ষারটি পরিবর্তন করে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলে। ৪ পানি ছাড়া অন্য উৎপাদটি একটি লবণ, তার যৌক্তিক প্রমাণ দাও।নমুনা উত্তর:উত্তর: ক. কোনো মৌলিক বা যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়।উত্তর: খ. যে পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং নতুন ধর্মবিশিষ্ট অন্য এক বা একাধিক পদার্থে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন: হাইড্রোক্লোরিক এসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড পরস্পর বিক্রিয়া করে নতুন ধর্মবিশিষ্ট সোডিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে।উত্তর: গ. যদি কোনো যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হইড্রোজেন পরমাণু থাকে এবং এই প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল কোনো যৌগ বা যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করা যায় এবং যা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে অম্ল বা এসিড বলে। এসিডের স্বাদ টক এবং নীল লিটমাসকে লাল করে। উদ্দীপকের চারটি যৌগের মধ্যে হাইড্রোজেনযুক্ত যৌগ হলো HCl ও H2O। এর মধ্যে HCl এসিড, কারণ—(১) এটি কোনো ধাতু, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে। যেমন: 2Na + 2HCl = 2NaCl + H2অর্থাৎ HCl-এ প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন বিদ্যমান।(২) এটি ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।HCl + NaOH = NaCl + H2Oক্ষারক লবণ(৩) HCl-এর লঘু জলীয় দ্রবণ নীল লিটমাস নির্দেশকের বর্ণ লাল করে।(৪) HCl-এর লঘু জলীয় দ্রবণ টক স্বাদযুক্ত, অর্থাৎ HCl একটি এসিড।উত্তর: ঘ. উদ্দীপকের বিক্রিয়ায় ক্ষারটি পরিবর্তন করে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলে বিক্রিয়াটি দাঁড়ায়—HCl + KOH = KCl + H2Oপানি ছাড়া অন্য উৎপাদটি KCl একটি লবণ, তার যৌক্তিক প্রমাণ: জানি, এসিড ও ক্ষারকের বিক্রিয়ার ফলে ক্ষারকের ধাতু এসিডের হাইড্রোজেনের স্থান দখল করে যে নতুন যৌগিক পদার্থ উৎপন্ন হয়, তাকে লবণ বলে। KCl দ্রবণের মধ্যে নীল বা লাল লিটমাস কাগজ প্রবেশ করালে লিটমাস কাগজের বর্ণের কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ এসিড ও ক্ষারের মিশ্রণে কিছু উৎপন্ন হলেও তাদের কোনো অস্তিত্ব নেই, বরং এটি নিরপেক্ষ দ্রবণ বা নিশ্চয়ই লবণ, অর্থাৎ আমরা বলতে পারি, হাইড্রোক্লোরিক এসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু K ধাতু দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে KCl গঠন করে, তা নিশ্চিতভাবে লবণ।