সে এক দারুণ মজা: ক্লুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারে প্রতিটি শাখায় সেরা পুরস্কার পাবেন একজনই, কিন্তু মনোনয়ন পান একাধিক তারকা। তাহলে মনোনয়নের সেরা দিকটি কী? এ প্রশ্নের দারুণ এক উত্তর দিয়েছেন হলিউড তারকা জর্জ ক্লুনি। তিনি বলেছেন, এই মনোনয়নের সবচেয়ে ভালো দিকটি হচ্ছে নতুন-পুরোনো বন্ধুদের সঙ্গে থাকার সুযোগ। গত সোমবার মনোনীত তারকাদের সম্মানে আয়োজিত মধ্যাহ্ন ভোজে এই অনুভূতির কথা জানান তিনি।ক্লুনি বলেন, এ বছর এই পুরস্কারের অঙ্গনে অনেক নতুন বন্ধু হয়েছে তাঁর। একই সঙ্গে ভায়োলা ডেভিস ও ব্র্যাড পিটের মতো অনেক দিনের পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। তিনি বলেন, ‘বাড়িতে বসে অনেকে ভাবেন যে আমরা বুঝি সব সময় একসঙ্গে থাকি। কিন্তু সত্যি কথা হলো, ব্র্যাড পিটকে আমি প্রায় এক বছর ধরে দেখি না।’ অস্কারে মনোনীত হওয়ার সুযোগে পুরোনো বন্ধুর সঙ্গে এই দেখা হওয়াটাই দারুণ মজা বলে তিনি জানান। এবার অস্কারে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন তাঁরা। ওয়েবসাইট।