সে বা র খোঁ জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মনিবন্ধন সনদসন্তানকে বিদ্যালয়ে ভর্তি করতে দরকার হয় জন্মনিবন্ধন সনদ। আবার ভিন দেশের ভিসার আবেদন করলেও প্রয়োজন পড়ে এ সনদের। অনেকটা দাতা সংস্থার চাপে পড়েই নগরবাসীকে জন্মনিবন্ধন সনদ দেওয়ার কার্যক্রম জোরদার করছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। শিশুর জন্মের কিছু দিনের মধ্যেই জন্মনিবন্ধন সনদ নিয়ে রাখা ভালো।যারা ডিসিসির ৯০টি ওয়ার্ডের কোনো একটিতে জন্মেছে, শুধু তারাই ডিসিসি থেকে জন্মনিবন্ধন সনদ পাবে। জন্মনিবন্ধনের জন্য আবেদন করতে হলে ডিসিসির সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এ ছাড়া ডিসিসির ওয়েবসাইট (www.dhakacity.org) থেকেও তা সংগ্রহ করা যাবে। আবেদনকারীর বয়স ১৮ বছরের নিচে হলে ডিসিসি থেকে বিনা মূল্যে পাওয়া যাবে জন্মনিবন্ধন সনদ। বয়স ১৮ বা তার বেশি হলে জন্মনিবন্ধনের আবেদনপত্র জমা দেওয়ার সময় ৫০ টাকা ফি দিতে হবে।ডিসিসি থেকে বাংলায় লেখা জন্মনিবন্ধনের আবেদনপত্র দেওয়া হয়। কিন্তু তারা জন্মনিবন্ধন সনদ দেয় ইংরেজিতে! আবেদনপত্রটি পূরণ করার সময় তাই নাম-ঠিকানার মতো তথ্যাদি ইংরেজিতে লিখতে হবে।জন্মনিবন্ধন সনদ পেতে কোনো দুর্ভোগে পড়লে চিঠি লিখে বা ই-মেইল করে তা জানান ‘ঢাকায় থাকি’ বিভাগে।