প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্স উইলিয়ামের বাগদানের আংটি বলে কথা! তাও আবার ব্যবহার করতেন তাঁর মা প্রিন্সেস ডায়ানা! সেই আংটির প্রতি মানুষের আগ্রহ থাকাই স্বাভাবিক। একে পুঁজি করে দারুণ ব্যবসা জমিয়েছেন চীনের ব্যবসায়ীরা। খনিজ পদার্থ জারকনসহ কয়েকটি উপাদান দিয়ে সেই আংটির অনুকরণে আংটি তৈরি করেছেন তাঁরা। বিক্রি করছেন মাত্র তিন ডলারে। ব্যবসায়ীরা জানান, নকশায় সামান্য পরিবর্তন করে ওই আংটি তৈরি করা হয়েছে। উইলিয়াম গত এপ্রিলে বাগদান অনুষ্ঠানে ৪৫ হাজার মার্কিন ডলার দামের ওই হীরা ও রত্নের আংটি দেন কেট মিডলটনকে। ১৯৮১ সালে উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস বাগদান অনুষ্ঠানে ডায়ানাকে ওই আংটি দিয়েছিলেন। এএফপি