সেই আইপ্যাডে অশ্লীল ভিডিও পাওয়া যায়নি: রিপোর্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গুজরাট রাজ্যে বিধানসভার অধিবেশন চলাকালে হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই বিধায়কের ব্যবহূত আইপ্যাডটির ফরেনসিক রিপোর্ট জমা দিয়েছেন ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির কর্মকর্তারা। রিপোর্টে বলা হয়, আইপ্যাডে কোনো আপত্তিকর ভিডিও বা ছবি ছিল না। রিপোর্টে বলা হয়, বিধানসভার অধিবেশন চলাকালে বিধায়ক শঙ্কর চৌধুরী ও জেঠা ভারওয়াদের আইপ্যাডে আপত্তিকর ছবি দেখার যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত হয়েছে তা ভিত্তিহীন। ওই আইপ্যাডের চার হাজার ছবি ও ১১টি ভিডিও ক্লিপ পরীক্ষা করে কোন আপত্তিকর ছবি বা ভিডিও পাওয়া যায়নি। প্রসঙ্গত, বিধানসভার অধিবেশন চলাকালে পানিসম্পদ বিভাগের জন্য বাজেট সহায়তা নিয়ে আলোচনাকালে দুই বিধায়ক আইপ্যাডে অশ্লীল ভিডিও দেখছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত ও প্রচারিত হয়।