সেই চিঠি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক ছাত্রকে ১৯৫৮ সালের ২০ ফেব্রুয়ারি ডাকযোগে প্রেমপত্র পাঠিয়েছিল কেউ একজন। সেই চিঠি পৌঁছেছে ৫৩ বছর পর—এই ৮ জুলাই, শুক্রবার। পিটাসবার্গ থেকে পাঠানো চিঠিতে প্রাপকের নাম রয়েছে ক্লার্ক সি মুর। প্রেরকের জায়গায় লেখা, ‘লাভ ফরএভার, ভন্নি’। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ক্রিসটাইন কিন্ডল বলেছেন, চিঠির বক্তব্য অনুযায়ী ক্লার্ক বেঁচে থাকলে এখন তাঁর বয়স হতো ৭০-এর কোঠায়। তিনি জানান, ক্লার্ককে তাঁরা খুঁজে বের করার চেষ্টা করছেন। ইউপিআই