সেই শিশু দুটির খোঁজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মায় ফেলে দেওয়া মুন্নি (১০) ও মানসুরের (৫) কোনো খোঁজ আজ বুধবার সকাল পর্যন্ত পাওয়া যায়নি। দুই সন্তানকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় বাবা আবদুল মালেককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।গত শুক্রবার সকালে চুল কাটানোর কথা বলে বাইরে নিয়ে পদ্মা নদীর ওপর লালন শাহ সেতু থেকে দুই সন্তানকে ফেলে দেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারদাগ গ্রামের আবদুল মালেক। সাংবাদিক ও পুলিশের কাছে তিনি দুই সন্তানকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন।এ ঘটনায় গত শনিবার শিশু দুটির মা মমতাজ খাতুন ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন রোববার বিকেলে মালেককে আদালতের মাধ্যমে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ওই দুই শিশুর খোঁজে উদ্ধার অভিযান চালানো হয়েছিল; তাদের পাওয়া যায়নি। কোনো শিশুর লাশ দেখা গেলে ভেড়ামারা থানায় খবর জানাতে পদ্মা নদীর তীরবর্তী থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।