সেই হ্যাটট্রিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস, হিথ স্ট্রিক যদি নো বলটা না করতেন! কী হতো? হতো বিশ্বকাপের একই ম্যাচে দুটো হ্যাটট্রিক! ১৯৯৯ বিশ্বকাপে জিম্বাবুয়ে-পাকিস্তান ম্যাচে ঘটেছিল এই ঘটনা। প্রথমে ব্যাট করছিল পাকিস্তান। ৪৫তম ওভারের প্রথম দুই বলে স্ট্রিক তুলে নেন আজহার মেহমুদ ও আবদুল রাজ্জাককে। হ্যাটট্রিক বলটি খেলতে নামলেন সাকলায়েন মুশতাক। দুর্দান্ত বল। প্যাডে লাগল। হয়তো এলবিডব্লুই হতেন সাকলায়েন। কিন্তু বলটাই যে নো বল! মজার ব্যাপার হলো, হ্যাটট্রিকের শিকার থেকে বেঁচে যাওয়া এই সাকলায়েনই কিন্তু ওই ম্যাচে হ্যাটট্রিক করেছেন। ৪১তম ওভারের প্রথম তিন বলে আউট করেছেন হেনরি ওলোঙ্গা, অ্যাডাম হাকল, পমি মুবাঙ্গওয়াকে। মুবাঙ্গওভা এলবিডব্লুরই শিকার!