সেগুনবাগিচায় গাড়িচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেগুনবাগিচায় একটি নির্মাণাধীন ভবন থেকে আজ সোমবার ভোরে পুলিশ মো. আলম (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, আজ ভোর চারটার দিকে সেগুনবাগিচার নির্মাণাধীন ৬/৭ আলমপনা টাওয়ারে নিচতলায় লিফটের জন্য তৈরি জায়গা থেকে আলমের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। অতিরিক্ত মাদক সেবন করায় তিনি ভবন থেকে পড়ে গেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মো. আলমের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার রায়পুর গ্রামে।নিহত আলমের ছেলে মো. ফয়সাল জানান, তাঁর বাবা বনানীর ইকবাল হোসেন নামের এক ব্যক্তির গাড়িচালক ছিলেন। এক মাস ছুটিতে থাকার পর চাকরিতে যোগ দিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে তিনি বাসা থেকে বের হন। আজ সকালে তিনি বাবার মৃত্যু সংবাদ পান। মো. ফয়সালের অভিযোগ, তাঁর বাবাকে হত্যা করা হয়েছে।