সেগুনবাগিচায় ছিনতাইকারীদের গুলিতে দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেগুনবাগিচায় আজ মঙ্গলবার সকালে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবদুর রাজ্জাক (৩৫) ও ইসমাইল মিয়া (৬০) নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সোয়া ছয়টার দিকে সেগুনবাগিচা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের কাছে একটি প্রাইভেটকারে পাঁচ-ছয়জন ছিনতাইকারী সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুর রাজ্জাকের গতিরোধ রোধ করে। ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। আবদুর রাজ্জাকের চিত্কারে ঘটনাস্থলের কাছে থাকা বৃদ্ধ ইসমাইল মিয়া তাঁকে বাঁচাতে যান। এ সময় ছিনতাইকারীরা ইসমাইল মিয়ার বুকে-পিঠে ছুরিকাঘাত করে। এরপর স্থানীয় লোকজন ছিনতাইকারীদের ধাওয়া দিলে তারা প্রাইভেটকারে পালিয়ে যায়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।