সেগুনবাগিচায় ১৫ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীরা রাজধানীর সেগুনবাগিচার আলমপনা টাওয়ারের সামনে একটি প্রাইভেটকারে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, টঙ্গি চেরাগ আলী জুভিনাইল সোয়েটার লিমিটেড প্রতিষ্ঠানের মালিক ইউনূস বাদল আজ দুপুরে জনতা ব্যাংকের মতিঝিল শাখা থেকে ১৫ লাখ টাকা তুলে তাঁর তিন কর্মচারীর হাতে তুলে দেন। ওগুলো ছিল শ্রমিকদের বেতনের টাকা। পরে কর্মচারী আবুল বাশার, ওমর ফারুক ও প্রাইভেটকারের চালক মো. শফি ওই টাকা নিয়ে টঙ্গির উদ্দেশে রওনা হন।পথে ওই স্থানে দুটি মোটরসাইকেলে করে ছয়জন অস্ত্রধারী সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে এসে তাঁদের গতিরোধ করে। তারা লাঠি দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে এবং গাড়িতে দুটি গুলি করে। এ সময় গাড়িতে থাকা ওই তিনজন দরজা খুলে পালিয়ে যায়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ওই কর্মচারী তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।