সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে থিয়েটার মঞ্চে এনেছে নাটক বারামখানা। ১৮ ফেব্রুয়ারি নাটকটি দেশের বাইরে প্রথম মঞ্চস্থ হলো ভারতের কলকাতায় সংগীত নাটক একাডেমী মঞ্চে, ব্রাত্যজন আয়োজিত নাট্যমেলায়। নাটকটির নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। তিনি এখন অভিনয় করছেন ধারাবাহিক নাটক কথা হলো ত্রপার সঙ্গে।দেশের বাইরে ‘বারামখানা’ নাটকটির প্রথম প্রদর্শনী কেমন হলো?‘মনের মানুষ’ উপন্যাস নিয়ে গৌতম ঘোষ চলচ্চিত্র তৈরি করেছেন। আর ছবিটাও অনেকেই দেখেছেন। তার ওপর উপন্যাসটা অনেকেরই পড়া। এগুলো আমাদের জন্য একটু ভয়ের কারণ ছিল—ওখানে নাটকটি কে, কীভাবে নেবেন। কিন্তু দর্শকেরা বারামখানা দেখে খুব প্রশংসা করেছেন। আমরা ইতিহাসের চেয়ে বর্তমান সময়টাকে যেভাবে দেখিয়েছি, এই ব্যাপারটা তাঁদের পছন্দ হয়েছে।দেশের বাইরে নাটক মঞ্চায়ন করতে কেমন লেগেছে?আমাদের নাটকটি ছিল সন্ধ্যায়। তার আগে বিকেলে আরেকটি নাটকের প্রদর্শনী ছিল। ওটা শেষ হওয়ার পর সেট তৈরির জন্য আমরা সময় পেয়েছিলাম মাত্র দেড় ঘণ্টা। যেহেতু দেশের বাইরে, তাই প্রয়োজনীয় সব কাজ তো শিল্পীদেরই করতে হয়। আর দ্রুত একটি সেট তৈরির পর এসে অভিনয় করা খুব কঠিন কাজ। তার পরও সবাই খুব ভালো করেছেন।‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিকের কথা বলুন।আমার সে রকম কোনো পরিবর্তন হয়নি। নাটকে এখন তো আমার স্বামীর সঙ্গে দূরত্বটা কমে এসেছে। একটা মজার ঘটনা বলি, কিছুদিন আগে শুটিংয়ের সময় আমি আর জাহিদ হাসান মহিষের গাড়িতে উঠেছিলাম। পরিচালক আফসানা মিমির অনুরোধেই আমরা রাজি হয়েছিলাম। তখন পাশ দিয়ে একটি মোটরবাইক যাওয়ার সময় মহিষ ভয় পেয়ে রাস্তা থেকে খাদে নেমে যায়। পেছন থেকে ১০-১২ জন দৌড়ে এসে সেই গাড়ি টেনে তোলে। ওই ঘটনাটা ভোলার নয়।