সেতু থেকে বাস খালে, নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ধনবাড়ীতে সেতুর রেলিং ভেঙে বাস খালে পড়ে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, যাত্রীবাহী একটি বাস গতকাল রাতে ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জ যাচ্ছিল। রাত একটার দিকে বাসটি ধনবাড়ীর চারাভাঙ্গা সেতুর রেলিং ভেঙে নিচে খালের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।ধনবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্বাস আলী প্রথম আলো ডটকমকে বলেন, দুর্ঘটনার পর আশপাশের লোকজন এসে উদ্ধারকাজে অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের সঙ্গে যোগ দেন।আহত ব্যক্তিদের প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়। আহত ১৬ জন বর্তমানে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।