সেতু বিভাগের সাবেক সচিবকে দুদকে জিজ্ঞাসাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে আজ বুধবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বেলা ১১টায় দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। মোশাররফ হোসেন ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলি ও মির্জা জাহিদুল আলম।দুদকে আসার জন্য গত রোববার সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে নোটিশ পাঠানো হয়। তিনি সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন। বিশ্বব্যাংকের শর্ত পূরণ করতে সম্প্রতি তাঁকে ছুটিতে পাঠানো হয়।