সেতুগুলো রক্ষা করতে হবে: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেঘনা, গোমতী ও কাঁচপুর সেতুর অবস্থা জরাজীর্ণ। যেকোনো সময় অঘটন ঘটতে পারে। সেতুগুলো রক্ষা করতে হবে।আজ বৃহস্পতিবার তিনটি সেতু পরিদর্শন শেষে দাউদকান্দির গাজীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের কাজ পরিদর্শনকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।যোগাযোগমন্ত্রী বলেন, ‘অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি না করে অতীত থেকে শিক্ষা নিতে চাই।’ তিনি বলেন, ‘মেঘনা, গোমতী ও কাঁচপুর সেতু রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আপনারা আমাকে সহযোগিতা করবেন।’ তিনি বলেন, পাশাপাশি তিনটি বিকল্প সেতু নির্মাণ করতে হবে। সেতুর ওভার লোড নিয়ন্ত্রণ করতে হবে।পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রীর সঙ্গে ছিলেন, প্রধান প্রকৌশলী আব্দুল কুদ্দুস, ঢাকা চট্টগ্রাম চার লেনের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাবেদ আলী প্রমুখ।