সেদিন উনার চলে যাওয়াটা ঠিক হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উচিত ছিল, জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলা। বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার চায়। কিন্তু কীভাবে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হবে, তা নিয়ে বিরোধী দল সংসদে কিছুই বলল না।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বক্তব্য দেওয়ার সময় স্পিকার এসব কথা বলেন।স্পিকার বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘এভাবে জাতিকে ধূম্রজালের মধ্যে রাখবেন না।’সংসদে স্পিকার আবদুল হামিদ আরও বলেন, ২০ মার্চ বক্তব্য দেওয়ার পরই খালেদা জিয়া চলে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তিনি শোনেননি। স্পিকার বলেন, ‘সেদিন উনার চলে যাওয়াটা ঠিক হয়নি। এটা উনাদের বুঝতে হবে।’সংসদে রেহানা আখতারের বক্তব্য প্রসঙ্গে স্পিকার বলেন, ‘ওই দিন যে তিনি খারাপ বক্তব্য দেবেন, তা আমি বুঝেছি। কিন্তু আমি মাইক বন্ধ করলে বিরোধী দল চলে যেত। তারা চলে যাক, আমি তা চাই না। আমি চাই, বিরোধী দল সংসদে থাকুক।’স্পিকার আরও বলেন, ‘অসংসদীয় বক্তব্য আমি সব সময় এক্সপাঞ্জ করে দিই। বিরোধী দল আমাকে একপক্ষ মনে করে। কিন্তু আমি একজন নিরপেক্ষ স্পিকার।’