সেদিন যাঁরা নিহত হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সেই ভয়াল ও বিভীষিকাময় ২১ আগস্ট। শেখ হাসিনার সমাবেশে মর্মান্তিক গ্রেনেড হামলার ষষ্ঠ বার্ষিকী। ২০০৪ সালের রক্তাক্ত ওই ঘটনায় ১৬ জন ঘটনাস্থলেই নিহত হন। পরে মারা যান আরও ছয়জন। আইভি রহমান টানা ৫৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন।২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন আইভি রহমান, শেখ হাসিনার দেহরক্ষী মাহবুবুর রশীদ, হাসিনা মমতাজ, রিজিয়া বেগম, রফিকুল ইসলাম (আদা চাচা), রতন শিকদার, মোহাম্মদ হানিফ, মোশতাক আহমেদ, লিটন মুনশি, আবদুল কুদ্দুছ পাটোয়ারী, বিল্লাল হোসেন, আব্বাছ উদ্দিন শিকদার, আতিক সরকার, মামুন মৃধা, নাসিরউদ্দিন, আবুল কাসেম, আবুল কালাম আজাদ, আবদুর রহিম, আমিনুল ইসলাম, জাহেদ আলী, মোতালেব ও সুফিয়া বেগম। এ ছাড়া আহত অনেকেই গ্রেনেড হামলার দুর্বিষহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন আজও।