সেনবাগে অটোরিকশা শ্রমিকদের সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোরিকশা ভাঙচুর ও শ্রমিককে মারধরের প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকাল ছয়টা থেকে হরতাল শুরু হয়। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। অটোরিকশা শ্রমিক ইউনিয়ন গতকাল রোববার রাতে এ হরতালের ঘোষণা দেয়।এদিকে সরেজমিনে দেখা যায়, হরতালে সিএনজিচালিত সব অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। তবে সকাল থেকেই শহরের দোকানপাটগুলো খুলতে শুরু করে। হরতালের সমর্থনে রাস্তায় কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। গতকাল রাতে যুবলীগের কর্মী আরেফিন ও তাঁর কয়েকজন সহযোগী অটোরিকশার চালক জামাল উদ্দিন ও মো. মোরশেদকে মারধর এবং তাঁদের অটোরিকশা ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে রাত সাড়ে নয়টার দিকে অটোরিকশা শ্রমিকেরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এ হরতালের ডাকা দেন।সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন দাস গুপ্ত প্রথম আলোকে জানান, অটোরিকশা ছাড়া বাকি সবকিছু স্বাভাবিকভাবে চলছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া র‌্যাবের একটি দলও সেনবাগে আসছে।