সেনবাগে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার গাজীর ঘাট উচ্চবিদ্যালয় মাঠ এবং আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শুক্রবার মধ্য রাত থেকে ১৯ ফেব্রুয়ারি রাত ১০টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। একই স্থানে তিনটি সংগঠনের কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।জানা গেছে, গাজীর হাট উচ্চবিদ্যালয় মাঠে ১৮ ফেব্রুয়ারি স্থানীয় ইসলামী সমাজকল্যাণ পরিষদ তাফসির মাহফিল, ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিনিধি সভা ও স্থানীয় যুবসমাজ প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের ঘোষণা দেয়।সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার পাশা বলেন, শান্তি-শৃঙ্খলার বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ মধ্য রাত থেকে ১৯ ফেব্রুয়ারি রাত ১০টা পর্যন্ত উল্লিখিত এলাকায় পাঁচজনের বেশি লোকের সমাগম, সব ধরনের মিছিল সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে।