সেনা অভিযানে সিরিয়ায় সৃষ্টি হয়েছে মানবিক সংকট: হোয়াইট হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার উত্তরাঞ্চলে মানবিক সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। গতকাল শনিবার হোয়াইট হাউসের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি অনলাইন এ সংবাদ জানিয়েছে।সিরিয়ার উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে গত শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হেলিকপ্টার গানশিপ থেকে গুলি চালায় সে দেশের সেনাবাহিনী। বিক্ষোভ দমনে সেনারা এদিন ট্যাংকসহ অন্যান্য অস্ত্র ব্যবহার করে। এতে অন্তত ৩৬ জন নিহত হয়। ওই ঘটনার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হলো। হোয়াইট হাউসের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারের চলমান সেনা অভিযানে মানবিক সংকট সৃষ্টি হয়েছে।’হোয়াইট হাউসের কর্মকর্তারা সিরিয়ায় সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সহিংস ব্যবহার বন্ধ ও সাহায্য সংস্থাগুলোকে সংকটাকুল অঞ্চলে যাওয়ার অনুমতি দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। সাহায্য সংস্থাগুলো বলছে, সিরিয়ার উত্তরাঞ্চলের পরিস্থিতি সংকটজনক। সেনা অভিযানের মুখে এখন পর্যন্ত সেখান থেকে প্রায় চার হাজার মানুষ তুরস্কে পালিয়ে গেছেন।