সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দেশে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই সরকারের। বিরোধী দল ও জামায়াত-শিবির দেশে যা ঘটাচ্ছে, তা বিচ্ছিন্ন ঘটনা। সব পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।বগুড়ায় সেনা মোতায়েন প্রসঙ্গে জানতে চাইলে মহীউদ্দীন খান আলমগীর বলেন, সেখানে সেনা ক্যাম্পের সামনে সহিংসতার ঘটনা ঘটেছে। পরিস্থিতির যাতে অবনতি না হয়, সে জন্য সেনাসদস্যরা কাজ করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। মহীউদ্দীন খান আলমগীর বলেন, যারা ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা পাকিস্তানের বন্ধু। মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘একাত্তরে যারা হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল, তারাই আজ দেশে সহিংসতা চালাচ্ছে। আমাদের মনে রাখতে হবে, তারা পাকিস্তানের দোসর হয়ে এসব কাজ করছে। আর তাদের সঙ্গে যোগ দিয়েছেন খালেদা জিয়া।’