সেনা মোতায়েন না হওয়ায় উদ্বিগ্ন তৈমুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবিতে অটল রয়েছেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। আজ শুক্রবার দুপুরে সিটি করপোরেশনে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে তিনি সেনা মোতায়েনের দাবি জানান।পরে সাংবাদিকদের কাছে তৈমুর বলেন, ‘নির্বাচন কমিশন বলছে, তারা স্বাধীন। তারাই বলেছিল নির্বাচনে সেনা মোতায়েন হবে। ২৮ অক্টোবর সকাল থেকে সেনা মোতায়েনের কথা থাকলেও এখনো তা করা হয়নি। আমি এতে উদ্বিগ্ন।’সেনা মোতায়েন না হলে নির্বাচন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনে অবশ্যই সেনবাহিনীকে রাখতে হবে। না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। তবে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নির্বাচনে থাকতে চাই। কারণ, বর্তমান সরাকরের প্রতি মানুষ ক্ষুব্ধ। তারা বিএনপিকে রায় দেওয়ার জন্য বসে আছে। এ গণজোয়ারে ভীত হয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।’