সেনাকুঞ্জের ইফতারে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও উপস্থিত সবাই সশস্ত্র বাহিনীর উন্নয়ন এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।এর আগে সেনাকুঞ্জে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জেড ইউ আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবদুল ওয়াদুদ। ইফতার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সাংসদ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকসহ অনেক সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।—আইএসপিআর।