সেনানিবাসে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেনানিবাসে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন—মশিউর রহমান (২৪) ও জামশেদ আলী (২৪)। ভাষানটেক থানা সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেনানিবাসের মইনুল সড়কে বহুতল নির্মাণাধীন একটি ভবনে নির্মাণশ্রমিকেরা কাজ করছিলেন। এ সময় মাচান ভেঙে নির্মাণশ্রমিক আনোয়ারুল হক (১৬), মশিউর রহমান ও জমশেদ আলী নিচে পড়ে যান। সংকটজনক অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিত্সক মশিউর ও জামশেদকে মৃত ঘোষণা করেন। আনোয়ারুল হাসপাতালে চিকিত্সাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকেরা জানিয়েছেন।হাসপাতালে আসা হতাহতদের সহকর্মীরা জানান, নিহত দুজনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। রাতে যোগাযোগ করা হলে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমীন ঘটনাটি নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।