সেনাবাহিনী নিয়ে খালেদার বক্তব্য গণতন্ত্রের প্রতি হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীকে নিয়ে বগুড়ায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। গণতান্ত্রিক বাম মোর্চার এক বিবৃতিতে বলা হয়, ‘খালেদা জিয়া সেনাবাহিনীকে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে রাজনৈতিক দল হিসেবে নিজেদের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। বাম মোর্চা মনে করে, রাজনৈতিক প্রশ্নের সমাধান রাজনৈতিকভাবেই হতে হবে।’সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এক বিবৃতিতে বলেছে, বগুড়ায় খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা চলমান গণতান্ত্রিক সরকারব্যবস্থা ও আইনের শাসনের অগ্রযাত্রা ব্যাহত করতে পারে। গণতন্ত্র ও আইনের শাসন ব্যাহত হয়, এমন বক্তব্য থেকে খালেদা জিয়ার বিরত থাকা উচিত।ছাত্রলীগের সাবেক নেতারা এক বিবৃতিতে বলেছেন, খালেদা জিয়া অগণতান্ত্রিক শাসনের উসকানি দিয়েছেন। কিন্তু এ দেশের জনগণ রক্ত দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখবে। বাংলাদেশ যুবমৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর ও সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান এক বিবৃতিতে বলেছেন, জামায়াতকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছেন। বগুড়ায় তিনি যে বক্তব্য দিয়েছেন, তা গণতন্ত্রের প্রতি হুমকিস্বরূপ। কেন্দ্রীয় যুব সংগ্রাম পরিষদ এক বিবৃতিতে বলেছে, সময়মতো সেনাবাহিনী হস্তক্ষেপ করবে বলে খালেদা জিয়ার দেওয়া বক্তব্য সংবিধান বিবর্জিত ও রাষ্ট্রদ্রোহের শামিল। তিনি সেনাবাহিনীকে উসকে দিয়ে দেশের চলমান গণতান্ত্রিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছেন।