সেনাবাহিনী মোতায়েনের দাবি নোমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি নির্বাচনে এবার সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। গতকাল রোববার নগরের অশ্বিনীকুমার হলে বিএনপি-সমর্থিত ১৮ দলের মেয়র পদপ্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় এ দাবি জানান তিনি। জাতীয়তাবাদী নাগরিক পরিষদ মনোনীত মেয়র পদপ্রার্থী আহসান হাবিবের পক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেয়র পদপ্রার্থী আহসান হাবিবের প্রধান নির্বাচন সমন্বয়কারী মজিবর রহমান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সেলিমা রহমান, হাফিজউদ্দিন আহমেঞ্চদ, নজরুল ইসলাম, সাংসদ মেজবাহউদ্দিন, সাবেক সাংসদ আবুল হোসেন খান, জেলা বিএনপির নেতা এবায়েদুল হক, বিলকিস জাহান, মহানগরের নেতা কামরুল আহসান প্রমুখ।