সেনাবাহিনীর গোলাবর্ষণ অনুশীলন সম্পর্কে সতর্কীকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনী কাল সোমবার থেকে বুধবার (১৩—১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত কক্সবাজার এডি ফায়ারিং রেঞ্জে বিমানবিধ্বংসী গোলাবর্ষণ অনুশীলন করবে। প্রতিদিন সকাল সাড়ে ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত এই অনুশীলন চলবে।আজ রোববার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অনুশীলনের সময় বিপজ্জনক এলাকা কক্সবাজারের উখিয়া থানার অন্তর্গত নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জ, যার উত্তর সীমানা কক্সবাজারের উখিয়া থানার অন্তর্গত নিদানিয়া থেকে ৩১৫ ডিগ্রি বরাবর, দক্ষিণ সীমানা কক্সবাজারের উখিয়া থানার অন্তর্গত ইনানী থেকে ২১৫ ডিগ্রি বরাবর এবং উত্তর-দক্ষিণ সীমানার অভ্যন্তরে পূর্ব উপকূল থেকে পশ্চিম বঙ্গোপসাগরের অভ্যন্তরে ১৫ হাজার গজ অথবা ৮.৫ মাইল সমুদ্রের আকাশ পর্যন্ত এবং ২৫ হাজার ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত।এ ছাড়া মোনাখালী এডি ফায়ারিং রেঞ্জ, যার উত্তর সীমানা কক্সবাজারের উখিয়া থানার অন্তর্গত ইনানী থেকে ৩১৮ ডিগ্রি বরাবর, দক্ষিণ সীমানা কক্সবাজারের উখিয়া থানার অন্তর্গত মোনাখালী থেকে ১৪৫ ডিগ্রি বরাবর এবং উত্তর-দক্ষিণ সীমানার অভ্যন্তরে পূর্ব উপকূল থেকে পশ্চিম বঙ্গোপসাগরের অভ্যন্তরে ১৫ হাজার গজ অথবা ৮.৫ মাইল সমুদ্রের আকাশ পর্যন্ত এবং ২৫ হাজার ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত।অনুশীলন চলাকালে জনসাধারণ, জেলে, নৌযান ও বিমানকে উক্ত এলাকা এড়িয়ে চলার জন্য আইএসপিআরের বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।