সেনাবাহিনীর দুই কর্মকর্তার পদোন্নতি ও চারজনের বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে দুই কর্মকর্তার পদোন্নতি ও চারজনের রদবদল হয়েছে। সেনাসূত্রে এসব তথ্য জানা গেছে।মেজর জেনারেল থেকে লে. জেনারেল পদে পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তা হলেন কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ইকবাল করিম ভূঁইয়া ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) আবদুল ওয়াদুদ। পদোন্নতি পাওয়ার পর তাঁরা দুজনই আগের দায়িত্বেই থাকছেন।বদলি হওয়া চার কর্মকর্তার মধ্যে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল গোলাম মোহম্মদকে বিআইএসএসের মহাপরিচালক, বিআইএসএসের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলামকে কুমিল্লার জিওসি, চা-বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল রুহুল আমিনকে সেনাবাহিনীতে এবং এনএসআইয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহা. মাহবুবুল হাসানকে চা-বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।