সেনাবাহিনীর প্রধান ভারত যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন ১৪ মার্চ পাঁচ দিনের সফরে ভারত যাচ্ছেন। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল দীপক কাপুরের আমন্ত্রণেই তাঁর এ সফর।সেনাবাহিনীর প্রধানের সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন চারজন কর্মকর্তা রয়েছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়।সফরকালে জেনারেল মুবীন ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ও পেশাগত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এ ছাড়া সেনাপ্রধান ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনাও পরিদর্শন করবেন। তিনি ২০ মার্চ দেশে ফিরবেন।সেনাবাহিনীর প্রধান হিসেবে এটিই তাঁর প্রথম ভারত সফর।