সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব নেই: জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেমোগেট কেলেঙ্কারির পর সেনাবাহিনী ও সরকারে মধ্যকার দূরত্বের অবসান ঘটাতে মুখ খুললেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেন, পাকিস্তানের বিচার বিভাগ ও সেনাবাহিনীর সঙ্গে তাঁর সরকারের কোনো দ্বন্দ্ব নেই।আসিফ আলী জারদারির বরাত দিয়ে জিও টেলিভিশন জানিয়েছে, ‘আদালতের সঙ্গে সরকারের কোনো দ্বন্দ্ব নেই। সেনাবাহিনীর সঙ্গেও কোনো সংঘাত নেই। আপনার মনে করছেন, এটি একটি সংঘাত কিন্তু এটি একটি ভুল বোঝাবুঝি। এ ধরনের সমস্যা আসতে পারে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা থেমে যাবে।’এই মেমোগেট কেলেঙ্কারি পর থেকে পাকিস্তানে উত্তেজনা শুরু হয়। সেনাবাহিনী ও সরকার মুখোমুখি নানা বিতর্কে জড়িয়ে পড়ে।পাকিস্তানি বংশোদ্ভুত আমেরিকার ব্যবসায়ী মানসুর ইজাজ এই কেলেঙ্কারির জন্য আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসাইন হাক্কানিকে দায়ী করেন।এদিকে হাক্কানি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফকে হাক্কানি বলেন, তাঁর বিরদ্ধে আনা অভিযোগ সম্পুর্ণ মিথ্যা। একই সঙ্গে তিনি তাঁর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।