প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৭ সালের ২০ ও ২১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে খেলা দেখাকে কেন্দ্র করে সেনাসদস্য ও ছাত্রদের মধ্যকার ঘটনায় নির্যাতিত ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী ও সংবাদকর্মীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।শিক্ষাবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ওই দিনের ঘটনার শিকার নির্যাতিতদের কাছ থেকে লিখিত মতামত ও সচিত্র প্রতিবেদন সংগ্রহ করবে বলে জানা গেছে।এ লক্ষ্যে ৮ নভেম্বরের মধ্যে ডাক, ফ্যাক্স বা ই-মেইলযোগে শাহ মাহমুদ সিদ্দিক, সিনিয়র সহকারী সচিব, জাতীয় সংসদ সচিবালয় শেরেবাংলা নগর ঢাকা, ফোন: ৯১১০২৭৬, ৯১২৫৩৯২, মোবাইল ০১৯১১-২৪৩৮০৫, ফ্যাক্স— ৯১২৫৩৯২, ই-মেইল: duke.smsfsmali.net-এ যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।—বাসস।