পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রতি সারা দেশের প্রতিটি ভোটকেন্দ্রে সেনাসদস্য মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের জানান, যেখানে প্রয়োজন, সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হবে। কিছু জায়গায় সামান্য সমস্যা আছে। সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কাল বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে।আজ বুধবার দল দুটি নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে পৃথক বৈঠক করে এ দাবি জানান।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার অভিযোগ করে সাংবাদিকদের জানান, প্রশাসন দলীয় ক্যাডারের মতো কাছ করছে। বিভিন্ন জায়গায় তাঁদের প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। নির্দলীয় নির্বাচনের কথা বলা হলেও সরকার দলীয়ভাবে ঘোষণা দিয়ে নির্বাচনে নেমেছে। এতে সারা দেশে ভীতিকর অবস্থা বিরাজ করছে। আজ বিকেল তিনটার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।অন্যদিকে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে একই দাবি জানায়। এ সময় নির্বাচন কমিশনার ছহুল হোসাইন উপস্থিত ছিলেন।বৈঠকে নেতৃত্ব দেন দলের ভারপ্রাপ্ত নায়েবে আমির আবদুস সোবহান।