প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাম: ম্যাকি সালগত ২৫ মার্চ রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাকি সাল জয়ী হয়েছেন। জয়ের পর তিনি এ নির্বাচনকে দেশের জন্য এক ‘নতুন যুগের সূচনা’ বলে আখ্যায়িত করেন।সেনেগালের সব নাগরিকের প্রেসিডেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেন।সেনেগালের সাবেক ঔপনিবেশিক শাসক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি নির্বাচনী ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘সাধারণভাবে এটি আফ্রিকার, বিশেষভাবে সেনেগালের জন্য একটি সুখবর। সেনেগাল আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ ও গণতন্ত্রের জন্য একটি মডেল।’সেনেগালই হলো পশ্চিম আফ্রিকার একমাত্র দেশ, যেখানে এখনো পর্যন্ত কোনো সেনা অভ্যুত্থান হয়নি।