সেন্ট লুইচ উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী জোনাইল সেন্ট লুইচ উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়। বিদ্যালয় চত্বরে আয়োজিত এই উৎসব চলে গত রোব ও সোমবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভ্যাটিকেন সিটির রাষ্ট্রদূত যোশেফ মারিনা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফাদার ইয়ানুয়েল কানন রোজারিওর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রদূত যোশেফ মারিনা, বিশপ জের্ভাস রোজারিও, বিশপ পৌত্তলী নিউস কস্তা, অ্যাডভোকেট আরিফ সরকার ও আবদুল করিম মাস্টার।