প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে সেন্টমার্টিন থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে। কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সাখাওয়াত হোসেন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগের ওপর শিবিরের হামলা ও হত্যাকাণ্ডে তাঁরা নেতৃত্ব দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শিবিরের নেতা বলে পুলিশ দাবি করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দেলায়ার ওরফে সাইদি (৩০), মিজানুর রহমান (২৮), মো. শাহজাহান (২৮), নূরনবী ওরফে রায়হান (২০), সানাউল্লাহ (৩২) ও আশরাফুল ইসলাম (২৭)।এসপি জানান, বিশেষ নিরাপত্তা দিয়ে তাঁদের কক্সবাজারে নিয়ে আসা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করলে তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে তিনি জানান।