সেন্সরে ‘ঘেটুপুত্র কমলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদের নতুন চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে। ছবিটির প্রধান সহকারী পরিচালক জুয়েল রানা জানান, ঘেটুপুত্র কমলা ছবিটি বিশ্বের কয়েকটি দেশের চলচ্চিত্র উৎসবে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ছবিটি ভারত, যুক্তরাষ্ট্র, সুইডেন, কানাডা ও সিঙ্গাপুরের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের আয়োজক কমিটির কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে। ছবিটির শুটিং-পরবর্তী সব কাজ ও সেন্সর প্রিন্ট তৈরি করা হয়েছে থাইল্যান্ডে।জুয়েল রানা আরও জানান, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর ছবিটির মুক্তির ব্যাপারে হুমায়ূন আহমেদ ও চ্যানেল আই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।