সেপ্টেম্বর-অক্টোবরে গুপ্তহত্যার আশঙ্কা তরিকতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসের দিকে দেশে গুপ্তহত্যা শুরু হতে পারে। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত দলের এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।১৭ মে শুক্রবার দলের মহাসমাবেশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই দিন বেলা দুইটায় মত্স্য ভবন চত্বরে এ সমাবেশ হবে। ১১ মে শনিবার মতিঝিলের শাপলা চত্বরে এই সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় ওই এলাকায় সভা-সমাবেশ বাতিল করেছে পুলিশ। তাই দলটির পক্ষ থেকে নতুন করে সমাবেশস্থলের ঘোষণা দেওয়া হলো।নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, সূর্য যেমন পশ্চিম দিকে থেকে উঠবে না, তেমনি সরকারও তত্ত্বাবধায়ক দেবে না, এটি পরিষ্কার। আর তত্ত্বাবধায়ক না হলে বিএনপিও নির্বাচনে যাবে না, এটাও পরিষ্কার। নির্বাচন না হলে বিএনপি যখন অন্ধকার দেখবে আর মানবতাবিরোধী অপরাধী জামায়াতের নেতাদের ফাঁসি কার্যকর হবে, তখন জুন থেকেই তাঁরা অরাজকতা সৃষ্টি করবে। সেপ্টেম্বর-অক্টোবর থেকে দেশে গুপ্তহত্যা শুরু হতে পারে।সরকারকে আগাম সতর্ক করার উদ্দেশে মাইজভান্ডারী বলেন, দেশপ্রেমিক জনগণ যদি হত্যার শিকার হয়, সরকারকে এর দায় নিতে হবে।হেফাজতের সহিংস তাণ্ডবের কথা উল্লেখ করে তরিকত নেতা বলেন, ‘এ ব্যাপারে আমরা সরকারকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু সরকার শোনেনি। এখন প্রমাণ হয়েছে আমাদের কথাই সত্যি ছিল।’তরিকত ফেডারেশনের চেয়ারম্যান বলেন, জামায়াত-শিবিরকে শুধু গ্রেপ্তার করলেই হবে না, তাঁদের আয়ের উত্স ইসলামী ব্যাংক, ইবনে সিনাসহ অর্থ উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে।সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব এম এ আউয়াল। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ রেজাউল হক, শাহ মিরান আল কাদেরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. বেলাল উদ্দিন, যুগ্ম মহাসচিব সাইয়েদ মোতাওয়াক্কিল বিল্লাহ প্রমুখ।