সেফ হোমে আজহারুল ইসলামের জিজ্ঞাসাবাদ চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।আজ রোববার সকাল ১০টা থেকে ধানমন্ডির সেফ হোমে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এর আগে আজহারুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেফ হোমে নিয়ে যাওয়া হয়।তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান প্রথম আলো ডটকমকে বলেন, বিকেল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলবে। মাঝে দুপুরে এক ঘণ্টার বিরতি থাকবে।