সেফ হোমে নিজামীকে ৫ মে ও মুজাহিদকে ৮ মে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারণ করা হয়েছে। ধানমন্ডির ১৬ নম্বর সড়কে ২০/এ বাড়িতে (সেফ হোম) নিয়ে আগামী ৫ মে ও ৮ মে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে ২১ এপ্রিল তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এক দিনের জন্য জামায়াতের এই দুই নেতাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করা যাবে বলেও আদেশে উল্লেখ করা হয়। এরই ধারাবাহিকতায় তদন্ত সংস্থা জামায়াতের এই দুই নেতাকে জিজ্ঞাসাবাদের দিন ধার্য করে।জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারণ করে তদন্ত সংস্থার পাঠানো চিঠি দুই নেতার আইনজীবীর কাছে পৌঁছেছে। জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলাম চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।