সেফ হোমে নিজামীর ওপর চাপ সৃষ্টির অভিযোগ জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ অভিযোগ করেছেন, কথা আদায়ের জন্য সেফ হোমে দলের আমির মতিউর রহমান নিজামীর ওপর নিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। এত দিন নিজামীকে রিমান্ডে নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। হঠাত্ নতুন করে সেফ হোমে নিয়ে সরকার নতুন নতুন তথ্য আবিষ্কার করছে। আজ শুক্রবার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতাদের সম্মেলনে মকবুল আহমেদ এসব কথা বলেন।মকবুল আহমেদ বলেন, যুদ্ধাপরাধ বিচারের নামে সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করতে চায়। কিন্তু সরকারের এসব খেলা বন্ধ হয়ে যাবে। তিনি সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন করতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আসা নেতারা বক্তব্য দেন।