সেবা পেতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগরিক সেবা পাওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র দেখানোর জন্য বলা যেতে পারে, কিন্তু তা বাধ্যতামূলক করা হয়নি। গত বৃহস্পতিবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুসারে, সরকার গেজেট বা প্রজ্ঞাপন দিয়ে যেকোনো সেবা বা নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও অনুলিপি দাখিলের ব্যবস্থা চালু করতে পারবে, তবে গোটা বাংলাদেশে সাধারণভাবে জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের প্রজ্ঞাপন জারি বা ব্যবস্থা চালু করা যাবে না।তথ্য বিবরণীতে আরও বলা হয়, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্র দেখানো বা এর অনুলিপি দাখিলের জন্য কোনো নাগরিককে বাধ্য করা যাবে না। জাতীয় পরিচয়পত্র না থাকার জন্য কাউকে নাগরিক সুবিধা বা সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।