সেবার মান বাড়ানোর পর ট্রেনের ভাড়া বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ২০ বছরে ট্রেনের ভাড়া না বাড়ার পরিপ্রেক্ষিতে সরকার ট্রেনের ভাড়া বাড়ানোর চিন্তা করছে। তবে মন্ত্রী আশ্বস্ত করেছেন, রেলের সেবার মান বাড়ানোর পরই ট্রেনের ভাড়া বাড়বে।মন্ত্রী বলেন, ট্রেনের ভাড়া বাড়ানো দরকার। কারণ ১৯৯২ সাল থেকে ট্রেনের ভাড়া বাড়েনি। তিনি বলেন, জনবল ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে রেলের সেবার মান বাড়ানো যাচ্ছে না।বাংলাদেশ সরকার ৬০৯ কোটি টাকা দিয়ে ভারতের কাছ থেকে ১৬টি ব্রডগেজ লোকোমোটিভ কেনার চুক্তি স্বাক্ষর করেছে। আজ রোববার রেল ভবনে বাংলাদেশ রেলওয়ে ও ভারতের সরকারি প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের মধ্যে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের, রেলসচিব ফজলে কবির,মহাপরিচালক আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।চুক্তি অনুসারে, রাইটস লিমিটেড শিগগিরই লোকোমোটিভ নির্মাণের কাজ শুরু করবে এবং দেড় বছর পর থেকে বাংলাদেশের কাছে লোকোমোটিভগুলো সরবরাহের কাজ শুরু করবে।