সেবার মান বৃদ্ধির নিশ্চয়তা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনকে যাঁরা কর দেন, সেই নগরবাসী এখানে দুটি আলাদা সিটি করপোরেশন করার কোনো দাবি তোলেননি। বিদ্যমান করপোরেশনও এ রকম কিছু চায় না। অর্থাৎ জনগণের চাহিদার নিরিখে ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করে দুটি আলাদা করপোরেশন করা হচ্ছে না। করা হচ্ছে সম্পূর্ণ ওপরের সিদ্ধান্তে।বলা হচ্ছে, একটি বড় করপোরেশনের স্থলে দুটি ছোট করপোরেশন হলে নগরবাসীকে দেওয়া সেবার মান বাড়বে। কিন্তু করপোরেশন ছোট হলেই সেবার মান বাড়বে, এমন কোনো নিশ্চয়তা নেই। ঢাকা মহানগর যখন এখনকার চেয়ে ছোট ছিল, তখন কি করপোরেশনের সেবার মান এখনকার তুলনায় ভালো ছিল?বড় হওয়ার কিছু সমস্যা হয়তো আছে। কিন্তু বিভক্তির মাধ্যমে দুটি ছোট করপোরেশন করে সে সমস্যার সমাধান সম্ভব নয়। একাধিক ছোট করপোরেশনেরও অনেক নতুন সমস্যা থাকতে পারে, দেখা দিতে পারে।আমাদের পাশের দেশ ভারতের দিল্লি, কলকাতা কিংবা পাকিস্তানের লাহোর, করাচি—এগুলোও তো ছোট সিটি করপোরেশন নয়। এগুলো তো বিভক্ত না করেই সেবার মান উন্নত করা গেছে। তাহলে এখানে সেবার মান উন্নয়নের জন্য বিভক্তির প্রশ্ন আসছে কেন?ঢাকা মহানগরে দুটি সিটি করপোরেশন করার ব্যাপারে সরকারের উচিত সরেজমিনে মতামত নেওয়া। কোনো স্বতন্ত্র কমিটি বা কমিশনের মাধ্যমেও এ ব্যাপারে সরকার সুপারিশ নিতে পারে। তাতে হয়তো অন্য কোনো বিকল্প পাওয়া যেতে পারে। এম এম শওকত আলী: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব